আত্রাই উপজেলা পরিষদ মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাই উপজেলা পরিষদ মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

  • রবিবার, ৬ জুলাই, ২০২৫

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলায় পরিষদের খেলার মাঠ টানা দুই মাস ধরে বৃষ্টির পানিতে তলিয়ে আছে। পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় মাঠে জমে থাকা পচা পানিতে দিন দিন বাড়ছে পোকা ও মশার উৎপাত। এতে একদিকে খেলাধুলা বন্ধ হয়ে পড়েছে, অন্যদিকে পরিবেশও হয়েছে মারাত্মকভাবে দুষিত।

Manual3 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ঘিরে থাকা এ মাঠটিতে জাতীয় কর্মসূচি, আনুষ্ঠানিকতা ও স্থানীয় কিশোর-যুবকদের খেলাধুলার আয়োজন হতো নিয়মিত। কিন্তু মাঠের চারপাশে ভবন নির্মাণ এবং মাঠটির প্রাকৃতিকভাবে নিচু হয়ে যাওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।

স্থানীয়রা জানান, মাঠে একসময় পানি বের হওয়ার পথ থাকলেও তা বন্ধ হয়ে গেছে। ফলে টানা বর্ষণে জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। যুবক সেলিম হোসেন, চঞ্চল আহম্মেদ ও গোলাম রাব্বী বলেন, “এই মাঠেই প্রতিদিন খেলাধুলা করতাম, কিন্তু এখন কেবল পচা পানি আর মশার উপদ্রব। উপজেলায় এর বিকল্প কোনো মাঠ নেই।”

Manual1 Ad Code

আত্রাই যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহাগ জানান, “মাঠে পানি জমে থাকায় আমাদের ক্লাবসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এভাবে চললে পুরো ক্রীড়াচর্চা স্থবির হয়ে পড়বে।”

Manual4 Ad Code

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিবুল হাসান বলেন, “মাঠটি নিচু হওয়ায় ও চারপাশে ভবন থাকায় পানি আটকে যাচ্ছে। আমরা মাঠটি মাটি ভরাট করে উঁচু করা এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রকৌশলীর নেতৃত্বে একটি কমিটি গঠন করছি। দ্রুতই স্থায়ী সমাধান হবে বলে আশা করছি।”

এখন স্থানীয়দের একমাত্র দাবি দ্রুত মাঠের জলাবদ্ধতা নিরসন করে সেটিকে আবারো খেলাধুলা ও সরকারি অনুষ্ঠানের উপযোগী করে তোলা হোক। তা না হলে মশাবাহিত রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক ক্ষতি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!