কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে অভিযান চলবে-জেলা প্রশাসক নুসরাত সুলতানা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন- বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় মাদক ব্যবসায়িসহ ৬ পলাতক আসামি গ্রেফতার কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন সভাপতি বাবুল আহমেদ দুর্নীতি বিরোধী বিতর্কে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ক্যামেলিয়া হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না হলে আন্দোলনে যাবে মৌলভীবাজার চা-শ্রমিক সংঘ বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে অভিযান চলবে-জেলা প্রশাসক নুসরাত সুলতানা 

  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫

Manual4 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই (রবিবার) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদকের কুফল নিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, বিজিবির পরিচালক লে. কর্নেল মাহবুবুল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত ই খোদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, পুলিশের এএসপি মাসুদ রানা, মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা আহ্বায়ক আব্দুল আজিজ প্রমুখ।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, ভারতের ৩টি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় সাথে কুড়িগ্রামের সীমান্ত। সীমান্ত এলাকা প্রায় ২৭৮ দশমিক ২৮কিলোমিটার। সীমান্তে নদ-নদীর সংখ্যাও কম নয়। মাদক প্রতিরোধ জেলা প্রশাসন,  সেনাবাহিনী, বিজিবি, পুলিশ তৎপর রয়েছে। এছাড়াও মাদক প্রতিরোধে সভা সমাবেশ অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!