মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ করেন কুড়িগ্রামের ডিসি-নুসরাত সুলতানা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ করেন কুড়িগ্রামের ডিসি-নুসরাত সুলতানা 

  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

Manual6 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ ও কুড়িগ্রামে নিউ টাউন পার্ক জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন পুকুর সহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
১৪ জুলাই (সোমবার)  বিকাল ৫ টায় আনুষ্ঠানিক ভাবে এই মাছের পোনা অবমুক্ত করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
 এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম কুদরত-খুদা, কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক মোঃ আসাদুজ্জামান, এলজিইডি কুড়িগ্রাম’র নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুস আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, এনডিসি মেসবাহ্ উদ্দিন, পিপি এ্যাড. মোঃ বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এড.শাহনাজ বেগম, বিএনপি নেতা মোঃ জহুরুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মোঃ আব্দুল আজিজ নাহিদ, জেলা বিএনপির সদস্য আবু দারদা হেলাল সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
এ উপলক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, দেশে মাছের ঘাটতি পূরণ করতে জেলার জলাশয় এবং পুকুর গুলোতে মৎস চাষ বাড়াতে হবে,এতে মানুষের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, মৎস চাষে উৎসাহ যোগাতে জেলার মৎস্যজীবীদের সহযোগিতা প্রদান  প্রদান করা হবে।
উল্লেখ্য ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর অর্থায়নে কুড়িগ্রাম সদর উপজেলায় মাছের আবাসস্থল পুনরুদ্ধার করে পরিবেশ বান্ধব মাছ চাষের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  একই সাথে  মাছের পোনা বিতরণ কর্মসূচির শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক। এই কর্মসূচির অংশ  থেকে রুই,মৃগেল,কাতল সহ কাব প্রজাতির  মাছের পোনা  নিউ টাউন পার্ক পুকুরে অবমুক্ত  করা হয়েছে। পরে ২৬ জন মাছ চাষিদের মাঝে ৭ কেজি করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!