বড়লেখায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশের শীর্ষ গণমাধ্যম যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে স্মরণসভা ও তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব ও স্বজন সমাবেশ বড়লেখার আয়োজনে পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রবের সভাপতিত্বে ও বড়লেখা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক সুলতান আহমদ খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান ও দোয়া মাহফিল পরিচালনা করেন পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এফএইচএম ইউসুফ আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, সহকারি অধ্যাপক মো. শফিকুল ইসলাম, প্রভাষক হাসিনা আক্তার, সহকারি শিক্ষক রেজাউল করিম, শিরীন ফাতেমা, মোকাদ্দেস হোসেন, আব্দুল বাতিন, জামিল আহমদ, কবির উদ্দিন, জাকারিয়া আহমদ, তায়েফ আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম শুধু একজন দেশপ্রেমিকই ছিলেন না, তিনি দেশের মানুষের ভাগ্যউন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। বাংলাদেশের অর্থনীতিতে তার অবদান অন্য কেউ অতিক্রম করতে পারেননি। দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় তিনি আপসহীন ভুমিকা রাখেন। গত বছরের জুলাই বিপ্লবে ছাত্র-জনতার পক্ষে তাঁর প্রতিষ্ঠিত দেশের সেরা গণমাধ্যম যুগান্তর ও যমুনা টেলিভিশন যে ভুমিকা পালন করেছে তা দেশে বিদেশে এখনও প্রশংসিত হচ্ছে। বলা যায় জুলাই বিপ্লবের অনুপ্রেরণা ও সাহস যোগায় তাঁর প্রতিষ্ঠিত যুগান্তর ও যমুনা টেলিভিশন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!