কুড়িগ্রামে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষ কর্মসূচি পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষ কর্মসূচি পালিত

  • সোমবার, ২১ জুলাই, ২০২৫

Manual6 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি পালিত হয়েছে।  এ উপলক্ষে শনিবার (১৯ জুলাই) জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা। একই সাথে কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভের পাশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন তিনি।
এসময় কর্মসূচিতে কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান, এডিসি জেনারেল কুদরত-ই খুদা, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, পিপি এড. বজলুর রসিদ, এনসিপির জেলা সমন্বয়কারী মুকুল মিয়া, এবি পার্টির আহবায়ক ডাঃ নজরুল ইসলাম, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সাংবাদিক আনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আব্দুল আজি নাহিদ, এনসিপির শ্রম-কল্যান সম্পাদক মোঃ মাসুম, শহীদ নুর আলমের স্ত্রী খাদিজা খাতুন, শহীদ আশিকের পিতা চাঁদ মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!