বড়লেখায় পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যানকে কুপিয়ে রক্তাক্ত জখম : হামলাকারি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যানকে কুপিয়ে রক্তাক্ত জখম : হামলাকারি গ্রেফতার

  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির আজিমগঞ্জ অভিযোগ কেন্দ্রের লাইনম্যান বায়জিদ মিয়াকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সৈয়দ আফসার উদ্দিন (৩৫) নামে এক দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাতনপুর গ্রামে।

Manual8 Ad Code

তবে, ঘটনার পরই অভিযান চালিয়ে থানার সেকেন্ড অফিসার এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে পুলিশের একটি দল হামালাকারিকে গ্রেফতার করে। সে সোনাতনপুর গ্রামের সৈয়দ জামাল উদ্দিনের ছেলে। এঘটনায় বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খায়রুল বাকী খান থানায় মামলা করেছেন। শনিবার দুপুরে গ্রেফতার আসামি সৈয়দ আফসার উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, লাইনম্যান মো. বায়জিদ মিয়া ও লাইনম্যান মাসুদ মিয়া বিদ্যুৎ লাইনের সমস্যার অভিযোগ পেয়ে শুক্রবার সন্ধ্যায় সোনাতনপুর এলাকায় লাইন মেরামতে যান। রাস্তার পাশের বিদ্যুৎ লাইনের উপর একটি গাছের ডাল ভেঙ্গে পড়েছিল। লাইনম্যান বায়জিদ মিয়া বিদ্যুৎলাইনের উপর থেকে গাছের ডালটি সরানোর কাজ শুরু করলে সৈয়দ আফসার উদ্দিন দা হাতে নিয়ে তাকে বাধা প্রদান করে। একপর্যায়ে দা দিয়ে আঘাত করতে এগিয়ে যায়। দায়ের কুপ প্রতিহত করতে গিয়ে হাতের দুইটি আঙ্গুল কেটে ও হাতে-কপালে রক্তাক্ত জখম হয়। গুরুতর আহত অবস্থায় লাইনম্যান বায়জিদ মিয়াকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় রাতেই মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, লাইনম্যানের উপর হামলার ঘটনার পরই একমাত্র আসামিকে রাতেই গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!