নাগেশ্বরীতে বিএনপির আহবায়কের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

নাগেশ্বরীতে বিএনপির আহবায়কের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫

Manual8 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি::
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোলাম রসুল রাজাকে গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৭ জুলাই  দুপুরে নাগেশ্বরী পৌরসভার ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বাহির হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেশ করেন। সমাবেশ শেষে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদকে স্মারকলিপি প্রদান করা হয়।
গত ২৩ জুলাই নাগেশ্বরী উপজেলার বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা বেরুবারী ইউনিয়ন পথসভায় নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া, ভূষুটারী গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকিতে ফুসিয়ে উঠেছে অত্র এলাকার সাধারণ জনগণ।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ স্থলে  মুকুল বলেন, বানিয়া পাড়া, ভূষুটারী এলাকার মানুষ কর্মে বিশ্বাসী। আমাদের অত্র এলাকায় চাকুরীজীবী, শ্রমজীবী বিভিন্ন পেশায় নিয়েজিত থেকে জীবন-জীবিকা নির্বাহ করি। কিন্তু বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা আমাদেরকে চাঁদাবাজ, গুন্ডাবাহিনী সাঁজিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।
সৈয়দ আলী বলেন, আমাদের নাগেশ্বরী উপজেলার মানুষ অত্যন্ত শান্তপ্রকৃতির এসব শান্ত এলাকাকে অশান্ত করতে  বিভিন্ন অপপ্রচার চালিয়ে উওোজনা পরিবেশ সৃষ্টি করছে। এজন্য নাগেশ্বরী উপজেলায় কোন কিছু হলে এর দায়ভার রাজাকে বহন করতে হবে।
এসময় যুবক প্রজন্ম বলেন  যতক্ষণ পর্যন্ত এই গোলাম রসুল রাজা  এসে জনতার সামনে ক্ষমা চেয়ে নাগেশ্বরী উপজেলার মানুষকে শান্ত করতে হবে।
এছাড়া তিনি আরো বলেন , গোলাম রসুল রাজা  আমাদের পুরো এলাকার জনগণকে হুমকি দিয়েছেন। এখন আমরা শিশু কিশোরদের নিয়ে  জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
এবিষয়ে নাগেশ্বরী উপজেলার বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজার সাথে কথা হলে  ঘটনার সত্যতা স্বীকার তিনি  জানান, নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া ও বেরুবারী ইউনিয়ন মধ্যে একটি বিষয়ে বেরুবারীর স্থানীয় বাসিন্দাকে অপমান করে এরই প্রেক্ষাপটে আমি এই বাক্য ব্যবহার করি। পরে আমি আমার প্রকাশিত বক্তব্যের  ক্ষমা চেয়েছি।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান,  বিষয়টি অবগত হয়েছি তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক  সংগঠনের পক্ষ থেকে  ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ জানান বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews