কমলগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

কমলগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা প্রদান করেছে প্রাথমিক শিক্ষা পরিবার। গত সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাদের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চ ন্দ্র সূত্রধর।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ও শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর ইকবাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ।

Manual2 Ad Code

এ সময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে মানপত্র, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।

Manual2 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম তালুকদার ছিলেন একজন দক্ষ, সৎ ও আন্তরিক কর্মকর্তা। উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিটি বিদ্যালয়ের পরিবেশ সুশৃঙ্খল রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব ও সহানুভূতিশীল আচরণ তাকে সকলের প্রিয় করে তুলেছিল।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!