বড়লেখায় অতিরিক্ত দামে আলু বিক্রির অভিযোগে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় অতিরিক্ত দামে আলু বিক্রির অভিযোগে জরিমানা

  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে আলু বিক্রির অভিযোগে ৯ প্রাতষ্ঠানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর বাজার ও ও কাঠালতলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

জানা গেছে, সরকার আলুর মূল্য বেধে দিলেও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে উপজেলার বিভিন্ন বাজারে আলু বিক্রি হচ্ছে। প্রশাসন জরিমানা করলেও কমছে না আলুর দাম। রোববার বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর বাজারে আলুর বাজার মনিটরিংয়ে নামেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। এসময় অতিরিক্ত দামে আলু বিক্রির অভিযোগে ৫ জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেন। এর আগে তিনি কাঠালতলী বাজারে অভিযান চালান। এসময় অতিরিক্ত দামে আলু বিক্রির অভিযোগে আরো ৪টি দোকান থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

Manual2 Ad Code

সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা জানান, যারা সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে আলু বিক্রি করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!