সাংবাদিক তুহিন হত্যাকারীদের শাস্তি ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

সাংবাদিক তুহিন হত্যাকারীদের শাস্তি ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫

Manual5 Ad Code

 

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যাকারী এবং আরেক সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কুড়িগ্রামের গণমাধ্যমকর্মীরা।
সোমবার (১১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে কুড়িগ্রাম প্রেসক্লাবের ৬ সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারসহ সারাদেশের  সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের দর্পণ হিসেবে সবসময় সাংবাদিকরা গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। পেশাগত কারণে সত্য উদঘাটন করতে গিয়ে তাদের বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর রোষানলে পড়তে হচ্ছে। সারাদেশে গণমাধ্যমকর্মীদের ওপর চলমান হামলা, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারের সঞ্চালনায় বক্তারা বলেন, ‘ গণমাধ্যমকর্মীদের নির্যাতন ও হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না। সাংবাদিক তুহিনকে হত্যাকারী এবং আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িত সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। সেই সাথে ভবিষ্যতে কেউ যেন, এধরণের ঘটনা সংঘটিত করতে না পারে এজন্য রাষ্ট্রের যথাযথ ব্যবস্থা নিতে হবে।’
কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্যভুক্ত ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন,  ‘ ছয় সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা দেওয়া হয়েছে। অথচ তারা সেসব ঘটনার সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলেন। তাদের নাম মামলা থেকে প্রত্যাহার করার অনুরোধ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। সাংবাদিকদের উপর জুলুম, নির্যাতন, মামলা অব্যাহত হতে থাকলে আগামীতে সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।’

বক্তারা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকলের কাছে সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা কামনা করেন।

Manual3 Ad Code

মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews