আত্রাইয়ে নিয়মিত নামাজ পড়ে পুরস্কার পেল ১০ শিক্ষার্থী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে নিয়মিত নামাজ পড়ে পুরস্কার পেল ১০ শিক্ষার্থী

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual3 Ad Code

নওগাঁর আত্রাইয়ে বান্ধাইখাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছনি সরকারের উদ্যোগে নামাজে নিয়মিত অংশগ্রহণ ও নৈতিকতা গঠনে উৎসাহ দিতে ১০জন কিশোরকে জায়নামাজ ও তসবিহ উপহার দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

রোববার (১০ আগষ্ট) সকাল সারে দশটায় বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী নিয়মিত যোহরের নামাজ আদায় করেন তাদেরকে এ উপহার দেওয়া হয়।

এ বিষয়ে সহকারি শিক্ষক ছনি সরকার বলেন, শিশু-কিশোরদের মসজিদমুখী করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম হবে নৈতিকতাসম্পন্ন ও মাদকমুক্ত। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এ ধরনের উদ্যোগ খুবই প্রয়োজন।

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চলমান থাকবে এবং অংশগ্রহণকারী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হবে।

স্থানীয়রা জানান, নামাজে অংশগ্রহণে শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে তারা ধর্মীয় মূল্যবোধ শেখার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে।

পুরস্কারপ্রাপ্ত কিশোরদের চোখে-মুখে ছিল আনন্দ ও গর্বের ঝলক। এমন স্বীকৃতি তাদের আরও উৎসাহী করবে এমনটাই মনে করছেন অভিভাবকরা।

স্থানীয়ভাবে গড়ে ওঠা এমন উদ্যোগ শুধু একটি এলাকার নয়, পুরো সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Manual2 Ad Code

এসময় লুৎফর রহমান প্রামানিক, পথিন সরদার, লিপু সরদার,সাইফুল ইসলাম,ফিরোজ হোসেন, অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক হাবিবুল্লাহ, আব্দুস সামাদ,তৌকির রহমান, জয় প্রমূখ উপস্থিত ছিলেন। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!