আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫

Manual3 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট)  সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা  প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম বিজিবির কমান্ডিং অফিসার মাহবুব উল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর  আহাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন,  পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।
জেলা  প্রশাসক নুসরাত সুলতানা কুড়িগ্রামের আইন-শৃঙ্খলা , মাদক চোরাচালান, ধর্ষণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
কুড়িগ্রাম বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহবুব উল হক বলেন, কুড়িগ্রাম ২৭৮ কিলোমিটার সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে। মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে।
সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ বলেন, জমি সংক্রান্ত বিরোধ ও নারী নির্যাতন নিয়ে অনেকে অভিযোগ নিয়ে আসেন। বিষয় গুলো নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। এছাড়া চাঁদাবাজি, মাদক প্রতিরোধসহ অসামাজিক কার্যকলাপ রোধে সেনাবাহিনী তৎপর রয়েছে।
সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, গত জুন মাসে খুন, চুরি , চোরাচালান, মাদক, নারী ও শিশু নির্যাতন সহ ১২৪টি অপরাধ সংঘটিত হয়। কিন্তু জুলাই মাসে বৃদ্ধি পেয়ে ১৫৫টি  অপরাধ সংঘটিত হয়েছে। আইনশৃঙ্খলা অবনতির কারণে এই ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত অপরাধ প্রতিরোধে পুলিশ বাহিনী দায় এড়াতে পারেন না।  অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভায় রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!