রাতে নিখোঁজ সকালে কচুরিপানার নিচে মিলল অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রারের লাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

রাতে নিখোঁজ সকালে কচুরিপানার নিচে মিলল অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রারের লাশ

  • শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

Manual7 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সহিবুর রহমান স্বপন প্রধানী (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক সাবরেজিস্ট্রারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
Manual4 Ad Code

শনিবার (১৬ আগস্ট) সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া বিলের কচুরিপানার নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এ তথ‌্য নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

এর আগে শুক্রবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ।

Manual4 Ad Code

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন‌্য স্বপন প্রধানীর সৎ ভাই তালহাকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। স্বপন প্রধানী পৌরসভার সাতানী এলাকার বাসিন্দা।

লেকসিটি নামের ভবনটির মালিক তিনি। তার পরিবারে স্কুল শিক্ষক স্ত্রী এবং দুই ছেলে-মেয়ে রয়েছেন।

শনিবার সকালে ভবনের পাশের মডেল মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, লেকসিটি ভবনের পূর্বপাশে বিল লাগোয়া একটি গোল ঘর রয়েছে। যেখানে স্বপন প্রধানী মাঝে মাঝে বসতেন। তার পাশেই পানিতে কচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

ওসি রেজাউল করিম রেজা বলেন, নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন‌্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লোকজন লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।  #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!