ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে থানা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে থানা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময়

  • রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

Manual6 Ad Code

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে থানা প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Manual6 Ad Code

শনিবার (১৬ আগস্ট) কুড়িগ্রামের উলিপুরে একটি হলরুমে বিকাল ৪ ঘঠিকায় জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় এ আয়োজন সম্পন্ন হয়।

Manual2 Ad Code

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহতারাম জাহিদুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মতবিনিময় সভায় প্রধান অতিথি জাহিদুল ইসলাম বক্তব্যে বলেন, আল্লাহ প্রদত্ত কুরআন, রাসুল এর সুন্নাহ, এবং ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন ও তা জীবনে প্রয়োগ করা। এটি শুধু ইবাদতের বিষয় নয়, বরং মানব জীবনের সব দিক নৈতিকতা, আচার-আচরণ, সামাজিক সম্পর্ক, অর্থনীতি, রাজনীতি সব কিছুকে সঠিক পথে পরিচালনার মূল চাবিকাঠি।

ইসলাম শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান নয়, এটি এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক উন্নতির জন্য প্রতিটি মুসলমানের জন্য ইসলাম শিক্ষা অর্জন ও চর্চা অপরিহার্য।

Manual2 Ad Code

থানা দায়িত্বশীলদের উদ্দেশ্যে আরো বলেন, সকল জনশক্তিদের আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, আল্লাহর নিকট নফল ইবাদতের মাধ্যমে সাহায্য চাইতে হবে।

এ সময় ছাত্রশিবিরের জেলা দায়িত্বশীলদের উপস্থিতির মাধ্যমে আয়োজন সম্পন্ন করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews