বিজিবির অভিযান- ভারতীয় চোরাই পণ্যবাহী প্রাইভেট কারসহ বড়লেখার যুবক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বিজিবির অভিযান- ভারতীয় চোরাই পণ্যবাহী প্রাইভেট কারসহ বড়লেখার যুবক আটক

  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

১০ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পণ্যবাহী প্রাইভেট কারসহ বিজিবির হাতে আটক হয়েছে বড়লেখার যুবক জিলাল উদ্দিন (৪৫)। তিনি উপজেলার কাঠালতলী চুকারপুঞ্জি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। শুক্রবার বিকেলে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন গজুকাটা বিওপির হাবিলদার শাহজালালের নেতৃত্বে টহলদল দুবাগ মোড়ে অভিযান চালিয়ে চোরাচালান পণ্যবাহী প্রাইভেট কারসহ তাকে আটক করা হয়। রাতে বিজিবি অবৈধ ভারতীয় পণ্যসহ আটক চোরাকারবারিকে বিয়ানীবাজার থানায় সোপর্দ করেছে। এব্যাপারে হাবিলদার মো. শাহজালাল বাদি হয়ে থানায় মামলা হয়েছে।

Manual4 Ad Code

জানা গেছে, অজ্ঞাত চোরাকারবারি বিয়ানীবাজার থেকে ভারতীয় চোরাইপণ্য নিয়ে বড়লেখার দিকে নিয়ে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গজুকাটা বিওপির হাবিলদার মো. শাহজালালের নেতৃত্বে একটি টহলদল শুক্রবার বিকেলে অভিযান চালায়। গজুকাটা বিওপি হতে আনুমানিক ২ কিলোমিটার মিটার পশ্চিম দিকে বিয়ানীবাজার-দুবাগ সড়কের দুবাগ মোড় নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে সন্দেহবশত একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। এসময় প্রাইভেট কারের ভেতর থেকে ৪০০৪০ পিস ভারতীয় অবৈধ দূর্গা বিড়ি, ৮৪০০০ পিস ভারতীয় অবৈধ নাসির বিড়ি, ৪০০০ পিস ডারবি সিগারেট এবং একটি মোবাইল ফোন জব্দ এবং চোরাকারবারি জিলাল উদ্দিনকে আটক করে বিজিবি।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, উদ্ধার ভারতীয় চোরাইপণ্যের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। শুক্রবার রাতে আটক চোরাকারবারিসহ প্রাইভেট কার ও অবৈধ ভারতীয় পণ্য বিয়ানীবাজার থানায় জমা দেওয়া হয়েছে। এব্যাপারে বিজিবি থানায় মামলা করেছে।

Manual8 Ad Code

বিয়ানীবাজার থানার ওসি আশরাফ উজ্জামান জানান, বিজিবির মামলায় গ্রেফতার আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!