ছাতকে সংরক্ষিত বনভূমিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : এক ব‌্যক্তি‌র কারাদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ছাতকে সংরক্ষিত বনভূমিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : এক ব‌্যক্তি‌র কারাদন্ড

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

Manual2 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউপির সংরক্ষিত বনভূমি হাদা টিলা এলাকায় ভ্রাম্যমাণ  আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে আব্দুল ম‌তিন নামে একজনকে আটক করে।

Manual5 Ad Code

গত বৃস্প‌তিবার দুপু‌রের হাদা টিলা এলাকা থে‌কে আব্দুল ম‌তিন‌কে আটক করে ঘটনাস্থলেই  ১০‌ দি‌নের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে সুনামগঞ্জ জেল হাজ‌তে পাঠানো হ‌য়ে‌ছে।

Manual6 Ad Code

সে সি‌লে‌টের কোম্পানীগঞ্জ উপ‌জেলার চা‌টিবহর গ্রা‌মের সোনা মিয়ার পুত্র। আব্দুল ম‌তিনকে ভ্রাম্যমাণ আদালত ১০ দি‌নের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাতকের বিভিন্ন সংরক্ষিত বনভূমি ও টিলা থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করে আসছিল একটি চক্র। স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়লেও সিন্ডিকেটের কারণে প্রশাসনের নজরদারির বাইরে ছিল অনেক ক্ষেত্র। তবে আজকের অভিযানে অবৈধ কার্যক্রমে জড়িত এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তাৎক্ষণিকভাবে ১০‌দি‌নের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Manual5 Ad Code

স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ উত্তোলনের কারণে বনভূমির গাছপালা ধ্বংস হচ্ছে, মাটি ক্ষয় হচ্ছে এবং এলাকায় নদীপথের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ পরিস্থিতিতে প্রশাসনের অভিযানে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে। উল্লেখ্য, জনস্বার্থে ছাতকে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

Manual6 Ad Code

এব‌্যাপা‌রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোঃ ত‌রিকুল ইসলাম এ অভিযা‌নের ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন “সংরক্ষিত বনভূমি ও সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে। কোনোভাবেই অবৈধভাবে বালু বা পাথর উত্তোলন করা যাবে না। ধরা পড়লেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”###

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!