আত্রাইয়ে বয়তুল্লাহ সেতুতে অবৈধ ভ্যান পার্কিং: দুর্ঘটনার আশঙ্কা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে বয়তুল্লাহ সেতুতে অবৈধ ভ্যান পার্কিং: দুর্ঘটনার আশঙ্কা

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বয়তুল্লাহ সেতুতে অবৈধভাবে ভ্যান পার্কিংয়ের কারণে স্থানীয় জনগণের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সাবেক এমপি ইসরাফিল আলমের উদ্যোগে নির্মিত এই সেতুটি আত্রাই, রানীনগর, মান্দা, নওগাঁ, রাজশাহী ও ভবানীগঞ্জের মধ্যে যোগাযোগের প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং বিভিন্ন যানবাহন যেমন ভ্যান, বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল এই সেতু দিয়ে চলাচল করে।

Manual3 Ad Code

বর্তমানে সেতুটির উপর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৭০ থেকে ১০০টি ভ্যান অবৈধভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এতে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে এবং বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দারা জানান, সেতুতে অবৈধ ভ্যান পার্কিংয়ের কারণে তাদের দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে বিঘি্নত হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং জরুরি সেবা গ্রহণকারীদের জন্য এই যানজট অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

একজন দোকানদার বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্যানের সারি লেগেই থাকে, কখনও কখনও যানজট এতটাই ভয়াবহ হয় যে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে থাকে। অন্য একজন রিকশাচালক অভিযোগ করেন যে ভ্যান চালকরা প্রায়ই যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সেতুর দুই প্রান্তে যাত্রী ওঠানামা বন্ধ করে দেন।

স্থানীয় যুব সমাজের পক্ষ থেকে দাবি উঠেছে একটি নির্দিষ্ট ভ্যান ¯ট্যান্ড নির্মাণের, যেখানে সব ভ্যান সুশৃঙ্খলভাবে পার্কিং করতে পারবে।

Manual8 Ad Code

এ বিষয়ে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপিথর যুগ্ম- সাধারণ সম্পাদক ও আত্রাই উপজেলা বিএনপিথর প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার বলেন, সেতুটি থেকে ভ্যানগুলো সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। আমরা প্রশাসনের সাথে আলোচনা করবো, যাতে এই সমস্যার স্থায়ী সমাধান হয়।

Manual3 Ad Code

এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, এই বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। ভ্যানগুলো সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এমনটি না হয়, সে জন্য নজরদারি বাড়ানো হবে।

Manual6 Ad Code

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন, যদি দ্রুত এই অবৈধ পার্কিং বন্ধ না হয়, তাহলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসনের কঠোর পদক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছেন তারা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!