আত্রাইয়ে মেধাবী শিক্ষার্থী সৌরভের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে মেধাবী শিক্ষার্থী সৌরভের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাই প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক নাজিমুল হক নাহিদের ভাতিজা ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মেহেরাব হোসেন সৌরভের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার ভবানীপুর তার নিজ বাসভবনে ও বাদ জুম্মা ভবানীপুর বাজার মস্জিদে এ বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, শিক্ষক, সহপাঠী ও অন্যান্য শুভাকাঙ্খী।
মেহেরাব হোসেন সৌরভের বাবা বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন (চঞ্চল) দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকলের কাছে ছেলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন। কলকাকলী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাজেদুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, সৌরভের মৃত্যু আমাদের কাছে পাহাড়ের চেয়েও ভারী। কমলমতি শিশুটি বিদ্যালয়ে ছিল সকলের কাছে প্রিয়।

Manual7 Ad Code

তার প্রতিটি স্মৃতি জড়িয়ে আছে বিদ্যালয়ের সকল স্থানে। একই সঙ্গে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual8 Ad Code

ভবানীপুর নূরানী হাফেজিয়া মাদ্রাসার মোহাতামিম মো. আব্দুস ছালাম সৌরভের জন্য দোয়া চেয়ে বলেন, সৌরভ একজন নম্র, ভদ্র ছেলে। তারপরও যদি কেউ তার আচরণে, চলনে, বলনে কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করে দেবেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব
করেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, গত পবিত্র ঈদুল আজহার দিন সকালে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে মেহেরাব হোসেন সৌরভ। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!