আত্রাইয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ দুইজনকে জরিমানা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ দুইজনকে জরিমানা 

  • মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

Manual2 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :;
নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুইজনকে আটক করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।  সোমবার (০১ সেপ্টেম্বর)  উপজেলার মুক্তিযোদ্ধা বাজারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সোমবার আত্রাই উপজেলার মুন্নি সূতাঘর ও সুমনা সূতাঘর এর মুক্তিযোদ্ধা বাজারের গুদাম ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।
এ সময় মুন্নি সূতাঘরের স্বত্বাধিকারী মো.আব্দুল হামিদ ও সুমনা সূতাঘরের স্বত্বাধিকারী সেন্টু মোল্লা নামের দুইজনকে আটক করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং আত্রাই থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন বলে সূত্র জানায়।
এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বলেন, ‘অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!