আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার পথে যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যাওয়ার পথে যুবকের মৃত্যু

  • বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

Manual1 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে শাওন (১৬) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  ​নিহত শাওন জেলার মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের যসপাড়া গ্রামের মো. রহিদুলের ছেলে।
​স্থানীয় সূত্রে জানা যায়, শাওন সকালে আত্রাই উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে করে রওনা হয়েছিলেন। পথে কুশাতলা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলের সঙ্গে একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়। ​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ভটভটিটি জব্দ করে।
এদিন বিকেলে আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান মুঠোফোনে বলেন, এঘটনায় একটা মামলা হয়েছে এবং ভটভটি জব্দ করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!