ফুলবাড়ীতে বিরল চার পা-ওয়ালা কানি বকের সন্ধান : এলাকায় ব্যাপক কৌতূহল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ফুলবাড়ীতে বিরল চার পা-ওয়ালা কানি বকের সন্ধান : এলাকায় ব্যাপক কৌতূহল

  • রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
Manual3 Ad Code

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিরল প্রজাতির এক চার পা-ওয়ালা কানি বকের সন্ধান মিলেছে। বকটির স্বাভাবিক দুটি পায়ের সঙ্গে অতিরিক্ত আরও দুটি ছোট আকারের পা রয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।
Manual6 Ad Code

উপজেলার বালাটারি গ্রামের হাড়িপাতিল ব্যবসায়ী আব্দুর রশিদ গত বুধবার প্রতিদিনের মতো গ্রামে গ্রামে ফেরি শেষে বাড়ি ফেরার পথে একটি পুকুরপাড়ে বকটিকে দেখতে পান। কাছে গিয়ে লক্ষ্য করেন, এটি সাধারণ বকের মতো নয়; বরং চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে। পরবর্তীতে কৌশলে তিনি বকটিকে ধরে বাড়িতে এনে খাঁচায় বন্দী করেন।

Manual6 Ad Code

এরপর থেকে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। অনেকেই জানাচ্ছেন, জীবনে অসংখ্য বক দেখলেও চার পা-ওয়ালা বক এর আগে কখনও দেখেননি। স্থানীয়রা এটিকে আল্লাহর ইচ্ছার নিদর্শন বলে মন্তব্য করেছেন।

আব্দুর রশিদ জানান, প্রথম দেখায় তিনি বকটি দেখে হতবাক হয়ে যান। আগ্রহবশত সেটিকে ধরে বাড়িতে এনে খাঁচায় রেখেছেন। বাজার থেকে মাছ কিনে এনে নিয়মিত খাওয়াচ্ছেন এবং বকটির যত্ন নিচ্ছেন।

ফুলবাড়ী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, এটি একটি দেশি প্রজাতির বক, যা গ্রামাঞ্চলে সাধারণত কানি বক নামে পরিচিত। জন্মগত ত্রুটির কারণে এ বকের অতিরিক্ত দুটি পা গজিয়েছে বলে তিনি উল্লেখ করেন। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews