কুড়িগ্রাম সীমান্তে সাত দিনে ২ কোটি ১১ লাখ  টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু জুড়ীতে রুহেল ট্রাভেল অ্যান্ড ট্যুরসের সাফল্য—৪২টি পর্তুগাল ভিসা সম্পন্ন হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  ছাতক কৃষকের কান্না : পাহাড়ি ঢল–টানা বৃষ্টিতে ফসল ডুবছে ভুয়া এলসিতে পাচারকালে- বড়লেখায় দেড় কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ : গ্রেফতার ১, বিজিবির ওপর হামলা ওসমানীনগরে পোস্ট অফিসে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা লুট ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী কুলাউড়ায় এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক ২ জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান মে দিবসের চেতনায় মজুরি বৈষম্যের অবসান হয়নি নারী শ্রমিকদের

কুড়িগ্রাম সীমান্তে সাত দিনে ২ কোটি ১১ লাখ  টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ 

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

Manual3 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রাম সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত ২২,   বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গেল  সাত দিনে পহেলা সেপ্টেম্বর থেকে ৭সেপ্টম্বর পর্যন্ত  বেশ সাফল্য পেয়েছে।
কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০টাকার মাদকসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ এবং ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
বুধবার সকালে  বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি।
আটককৃত ব্যক্তিদ্বয় হচ্ছেন জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের  বাচ্চু রহমানের পুত্র মমিনুল ইসলাম (২৪)। অপরজন একই উপজেলার  কামাত আঙ্গারীয়া গ্রামের বাবলু মিয়ার পুত্র  মোঃ হুমায়ুন কবির (২০)।
 কুড়িগ্রাম বিজিবির অধিনায়ক জানান, চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভারতীয় গবাদী পশু (গরু ও মহিষ)-১২৫ টি,ভারতীয় মদ-৬৩৫ বোতল, গাঁজা-১৪৫ কেজি,ইয়াবা ট্যাবলেট-৭৭২ পিস, জিরা-৫৫৯ কেজি, চিনি-১৯০ কেজি, কমপ্লিট ড্রেস-৪৯৬ পিস, ভারতীয়-৭৯ হাজার রুপি, চকলেট বাজি-৪৫ হাজার১৫০ পিস, কসমেটিকস আইটেম-বিভিন্ন প্রকার ক্রীম, তৈল, শ্যাম্পু।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীর নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!