কুড়িগ্রামে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন- বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় মাদক ব্যবসায়িসহ ৬ পলাতক আসামি গ্রেফতার কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন সভাপতি বাবুল আহমেদ দুর্নীতি বিরোধী বিতর্কে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ক্যামেলিয়া হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না হলে আন্দোলনে যাবে মৌলভীবাজার চা-শ্রমিক সংঘ বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

কুড়িগ্রামে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু 

  • শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

Manual4 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষধর সাপের কামড়ে লিমা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ নগরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী লিমা ওই এলাকার আব্দুল লতিফ ও রোজিনা বেগম দম্পতির মেয়ে এবং নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
নিহত লিমার পরিবার জানায়, লিমা রাতে খাবার পর তার মায়ের সঙ্গে একঘরে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে গোয়াল ঘরে মশার উপদ্রবে গরু দাপাদাপি শুরু করলে লিমার বাবার লিমাকে গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে দিতে বলে। বাবার কথা মত লিমা অন্ধকারে খাটের পাশে ঘরের দেয়ালে রাখা গোয়াল ঘরের চাবির গোছা নিতে গেলে বিষধর সাপ তার হাতে কামড় দেয়।
সাপটি কামড় মেরে ঘরের ভিতর থাকা গর্তে ঢুকে পড়ে। সাপের কামড় খেয়ে লিমা চিৎকার শুরু করলে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা এসে মাটির খুঁড়ে গর্ত থেকে সাপটিকে বের করে পিটিয়ে মেরে ফেলে।
এদিকে লিমার শরীরে বিষক্রিয়া শুরু হলে পরিবারের লোকজন তাকে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে লিমাকে নিয়ে রংপুরের উদ্দেশ্যে দেয় তার পরিবার। কিন্তু রংপুর পৌঁছানোর আগেই সকাল সাতটা নাগাদ পথিমধ্যে মৃত্যু হয় লিমার।
নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আনোয়ারুল হক জানান, লিমা বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্রী ছিল। সে কোনদিনই স্কুল ফাঁকি দিতোনা এবং অত্যন্ত মেধাবী ছিল। তার এমন অস্বাভাবিক মৃত্যুতে আমরা শোকাভিভূত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, মরদেহের সুরতহাল শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!