বড়লেখায় নানা অনিয়মের দায়ে ৪ ব্যবসায়িকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় নানা অনিয়মের দায়ে ৪ ব্যবসায়িকে জরিমানা

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরে ওজনে কম দেওয়াসহ নানা অনিয়মের দায়ে চার ব্যবসায়িকে ১ লাখ ৯ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে অপর এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ব্যবসায়ি আবুল হোসেনকে ২৫ হাজার টাকা, চম্পু দেবকে ৪০ হাজার টাকা, আহসানুল করিমকে ৪০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে পোল্ট্রি ব্যবসায়ি হাসান আহমদকে ৪ হাজার টাকা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা লঙ্ঘনের দায়ে রাজিব ধরকে ৪ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews