কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন- বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় মাদক ব্যবসায়িসহ ৬ পলাতক আসামি গ্রেফতার কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন সভাপতি বাবুল আহমেদ দুর্নীতি বিরোধী বিতর্কে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ২৭ সেপ্টেম্বর’২০২৫ইং দুপুরে কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর প্রাতিষ্ঠানিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির ০৪ টি টেকনোলজি থেকে মোট ১৫টি উদ্ভাবনী প্রকল্প অংশগ্রহণ করে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন অ্যাসেট প্রকল্পের আওতায় আয়োজিত উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল কার্যক্রমের অনন্য এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মোঃ রেজাউল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী, সিনিয়র সহকারি সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা, বেলায়েত হোসেন, আঞ্চলিক পরিদর্শক, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, রংপুর এবং মোঃ মেহেদী হাসান, গ্রাফিক ডিজাইনার, অ্যাসেট প্রকল্প, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুল হক।
প্রধান অতিথির বক্তৃতায় প্রকৌশলী মোঃ রেজাউল হক বলেন- আঠারো কোটি মানুষ আমাদেরকে বেতন দেয়। তাই আমাদের উপর যে দায়িত্ব আমরা সঠিক ভাবে তা পালন করবো। কারিগরি শিক্ষার উপর সাধারণ মানুষের যে ভুল ধারণা, সেটা কাজের মাধ্যমে ভুল ভাঙাতে হবে। প্রতিটি শিক্ষার্থীর বাড়ি মাসে এক বার হলেও শিক্ষককে যাইতে হবে। এতে শিক্ষার্থী এবং অভিভাবকরা কারিগরি শিক্ষার দিকে অগ্রসর হবেন।
কারিগরি শিক্ষার্থীদের নতুন উদ্ভাবন ও আবিষ্কার সবার সামনে তুলে ধরার অনন্য এ প্রতিযোগিতাটি দেশব্যাপী সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ মোট ২২৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, কুড়িগ্রাম কারিগরি শিক্ষাঙ্গণের সর্ববৃহৎ এ প্রতিযোগিতা আয়োজন করে। সবার জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতায় কুড়িগ্রামের স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, কলকারখানা ও সুশীলসমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!