বড়লেখায় র‌্যাবের সহকারি পুলিশ সুপারের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ

বড়লেখায় র‌্যাবের সহকারি পুলিশ সুপারের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখায় শনিবার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার গোলাম কিবরিয়া। এসময় তিনি দূর্গামন্ডপগুলোর পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে পূজার প্রস্তুতি ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন এবং যেকোনো ধরণের সমস্যা ও অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত পেলেই তাৎক্ষনিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা র‌্যাব-কে অবহিত করার আহ্বান জানান।

তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বড়লেখা পৌরশহরের রাধা কৃষ্ণ মন্দির হাটবন্দ, পাখিয়ালা উদ্ধব ঠাকুরের আখড়া, দাসেরবাজারের লঘাটি কালাচাঁদ ঠাকুর মন্দির, বাংলাবাজার সার্বজনীন দুর্গা মন্দির, পাবিজুরী অনন্ত ঠাকুরের মন্দির পরিদর্শন করেন।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন তরুণ সমাজ সেবক ছাদিকুর রহমান, বড়লেখা পৌরসভা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি উজ্জ্বল ঘোষ প্রমুখ।

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার গোলাম কিবরিয়া জানান, বড়লেখা থানা এলাকার বিভিন্ন পূজা মন্ডপে আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে র‌্যাব-৯ এর একটি টিম সার্বক্ষণিক নিরাপত্তা প্রদানে নিয়োজিত থাকবে। সবাই সজাগ থাকলে কোনো অপশক্তি আমাদের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!