আত্রাইয়ে দূর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

আত্রাইয়ে দূর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভা

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দূর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময়, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান খবিরুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা হয়।

Manual5 Ad Code

সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি বরুন কুমার সরকার, সাধারণ সম্পাদক সনৎ কুমার প্রামানিক, পূজা মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, গোলাম হোসেন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে উপজেলায় অনুষ্ঠিত ৫১ টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী খবিরুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্পৃতির দেশ।

Manual4 Ad Code

আমাদের এ সম্পৃতি আগামীতেও অটুট থাকবে উল্লেখ করে মন্দির কমিটিকে নির্ভয়ে, নি:সংকোচে, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের উৎসাহ প্রদান করেন। তিনি আরও বলেন, আপনাদের এ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। কোথাও কোনরুপ অপ্রীতিকর ঘটনার আলামত দেখামাত্র নিজেরা প্রতিরোধ করার চেষ্টা করবেন। যদি তা সম্ভব না হয় তাহলে আমাকে এবং আপনাদের ইউনিয়নে আমাদের সংগঠনের লোকদের জানাবেন। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews