বড়লেখায় ফেক আইডিতে অপপ্রচার : পৌর বিএনপির প্রতিবাদ ও নিন্দা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় ফেক আইডিতে অপপ্রচার : পৌর বিএনপির প্রতিবাদ ও নিন্দা

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে জড়িয়ে ‘বড়লেখা নিউজ’ নামক একটি ফেসবুক পেইজে অপপ্রচারের কারণে প্রতিবাদ সভা করেছে পৌর বিএনপি। সোমবার রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুয়া আইডি থেকে পোষ্ট করা মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

Manual1 Ad Code

লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন বলেন, বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য পৌর বিএনপি বর্ধিত সভা করেছে। প্রত্যেক পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সহ সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা করেছে। শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালনের ব্যাপারে পৌর বিএনপি হিন্দু ভাইদের যেকোনে সমস্যায় সহযোগিতা প্রদানের লক্ষ্যে কাজ করছে। কিন্ত পরিতাপের বিষয়, ২৭ সেপ্টেম্বর ‘বড়লেখা নিউজ’ নামক একটি ফেসবুক পেইজ থেকে পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আমি আব্দুল হাফিজ ললন ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে জড়িয়ে ১৩২টি পূজামন্ডপের জি.আর চাল বরাদ্দে সিন্ডেকেট করার অভিযোগ তোলা হয়। যা সম্পুর্ণ কাল্পনিক, মিথ্যা, বানোয়াট। দেশব্যাপি বিএনপিরকে জনসাধারণের কাছে হেয়প্রতিপন্ন করতে যে গোষ্ঠী অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই অপপ্রচারও তাদেরই দোসরকে কাজ।

আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, পৌর বিএনপির কেউ পূজামন্ডপের জি.আর চাল ক্রয়-বিক্রয়ে জড়িত নন, সিন্ডিকেট করার প্রশ্নই আসে না। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ফেক আইডি থেকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ফেসবুক আইডি থেকে মৌলবাদী গোষ্ঠী এসব অপপ্রচারে লিপ্ত রয়েছে। বড়লেখা পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধেও ‘বড়লেখা নিউজ’ পেইজসহ ফেক আইডি থেকে মিথ্যাচার করা হচ্ছে। পৌর বিএনপি এসব জঘন্য অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। পাশাপাশি অপপ্রচারে লিপ্ত ফেক আইডি ব্যবহারকারীদের সনাক্তপূর্বক আইনি ব্যবস্থাগ্রহণের জোর দাবি জানান।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে এছাড়াও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ। উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হাসান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সাবেক সদস্য সাইফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজ উদ্দিন বলাই প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews