বড়লেখার বোবারথল সীমান্ত : ভারতীয় মহিষ ও গরু আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

বড়লেখার বোবারথল সীমান্ত : ভারতীয় মহিষ ও গরু আটক

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা উপজেলার বোবারথল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ৫টি অবৈধ ভারতীয় মহিষ ও ২টি গরু উদ্ধার করেছে। মঙ্গলবার বিকেলে বিজিবি আটক অবৈধ গবাদিপশুগুলো জুড়ী কাস্টমসে জমা দিয়েছে।

Manual5 Ad Code

সীমান্ত এলাকাবাসী ও বিজিবি ৫২ ব্যাটালিয়ন সুত্রে জানা গেছে, বড়লেখার বোবারথল সীমান্তকে চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে ভারতীয় গবাদিপশু পাচারের ট্রানযিট রোড হিসেবে ব্যবহার করছে। গত মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বোবারথল বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী গান্ধাই নামক এলাকা থেকে ৫টি ভারতীয় অবৈধ মহিষ ও ২টি গরু আটক করেছে। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। এসময় পাচারকারীরা পালিয়ে যায়।

Manual3 Ad Code

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক (বিয়ানীবাজার) লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ জানান, মঙ্গলবার বিকেলে আটককৃত ভারতীয় অবৈধ গরু ও মহিষগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দিয়েছেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!