কুড়িগ্রামে নানান আয়োজনে প্রবীন দিবস উদযাপন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কুড়িগ্রামে নানান আয়োজনে প্রবীন দিবস উদযাপন 

  • মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

Manual3 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ 
“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে”, এই প্রতিপাদ্যকে ধারন করে নানান আয়োজনে কুড়িগ্রামে  ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিস র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
 মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয় পরে ফুলকুড়ি মিলায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শতাধিক প্রবীনকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত এ খুদা,  সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হুমায়ুন কবীর, প্রবীন সামিউল ইসলাম নান্টু, সমাজসেবা কর্মকর্তা মেহদী হাসান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ফজলুল করিম ফারাজী, সুজন মোহন্ত, মশিউর রহমান বিপুলসহ অনান্যরা।
বক্তব্যে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, পরিবারের প্রবীনদের ভুমিকা অপরিসীম। আমরা প্রবীনদের হাত ধরে পৃথিবীতে এসেছি। প্রবীনরা যাতে অবহেলার পাত্র না হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।কেননা আমরাও একদিন প্রবীন হবো।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews