রাজারহাট রেলস্টেশন প্ল্যাটফর্ম সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়, কাদাপানিতে একাকার পুরো প্ল্যাটফর্ম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

রাজারহাট রেলস্টেশন প্ল্যাটফর্ম সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়, কাদাপানিতে একাকার পুরো প্ল্যাটফর্ম

  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

Manual7 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের রাজারহাট রেলওয়ে স্টেশন সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে। স্টেশনের প্ল্যাটফর্ম ও মূল ভবনের চারপাশে পানি জমে থাকায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ট্রেন থেকে নামার সময় কাদাপানিতে একাকার হয়ে যাচ্ছে পুরো প্ল্যাটফর্ম এলাকা। একই সঙ্গে ভোগান্তি থেকে রেহাই পাচ্ছেন না স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরাও।
Manual3 Ad Code

ব্রিটিশ আমলে নির্মিত রাজারহাট রেলওয়ে স্টেশন স্বাধীনতার পর আনুমানিক তিনশ গজ পশ্চিমে স্থানান্তর ও পুনর্নির্মাণ করা হয়। তবে স্টেশনের প্ল্যাটফর্মটি নিচু হওয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যাত্রীদের ট্রেনে উঠানামা করতে হয়। সামান্য বৃষ্টি হলেই নিচু প্ল্যাটফর্মে পানি ঢুকে যায় এবং বিশ্রামাগারেও পানি প্রবেশ করে।

Manual3 Ad Code

রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ বলেন, “বিষয়টি একাধিকবার বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, “স্টেশনের ভেতরের সমস্যাগুলোর দায়িত্ব রেল কর্তৃপক্ষের। তবে জনভোগান্তি কিছুটা লাঘবের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে স্টেশনের বাইরে একটি সিসি রাস্তা নির্মাণ করা হয়েছে।” #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!