নিজের ভাবনা ও সৃজনশীলতা পর্দায় তুলে ধরতে নতুন উদ্যােগ : ফারিণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

নিজের ভাবনা ও সৃজনশীলতা পর্দায় তুলে ধরতে নতুন উদ্যােগ : ফারিণ

  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
তাসনিয়া ফারিণ

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক :: ছোট পর্দা, ওটিটি প্ল্যাটফর্ম থেকে বড় পর্দায় সাবলিল অভিনয়ে ইতিমধ্যেই দর্শকদের নজড় কেড়েছেন তাসনিয়া ফারিণ। সব মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি। এবার প্রযোজক হিসেবে হাজির হচ্ছেন এই তারকা ।

Manual3 Ad Code

২০২৩ সালে ‘আরও এক পৃথিবী’ চলচ্চিত্রের মাধ্যমে টালিউডে অভিষেক হয় ফারিণের। গত কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ঢালিউডের সিনেমা ‘ইনসাফ’–এও তাকে পরে দেখা যায়, যা দর্শকমহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবার নিজেকে আরো সমৃদ্ধ করতে, নিজের ভাবনা ও সৃজনশীলতা পর্দায় তুলে ধরতে শুরু নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান।

Manual6 Ad Code

সম্প্রতি এ নিয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারিণ জানান, একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করছেন। ভক্তদের কাছে এই প্রতিষ্ঠানের জন্য নাম চেয়েছেন। সেই পোস্টের নিচে দর্শক ও অনুসারীরা নানা আকর্ষণীয় নামের প্রস্তাব দিয়েছেন।

‘আমি নিজের মতো করে কিছু কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই প্রযোজনায় আসা।’ উল্লেখ করে ফারিণ বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো প্রতিষ্ঠানের নাম। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রথম কাজ হিসেবে আসছে একটি মিউজিক ভিডিও, যেখানে থাকছে ফারিণের নিজের কণ্ঠের গান। গানটি প্রকাশ পাবে চলতি বছরের শেষ দিকে।

উল্লেখ্য, গত বছর ‘ইত্যাদি’ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারিত ‘রঙে রঙে রঙিন হব’ গানটি দিয়ে গায়িকা হিসেবেও দারুণ সাড়া পান তাসনিয়া ফারিণ। কবির বকুলের লেখা ও ইমরান মাহমুদুলের সুরে সেই গানটি দর্শকদের প্রশংসা কুড়ায়। নতুন গানেও ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। গানটির শিরোনাম, গীতিকার ও ভিডিও নির্মাতার নাম আপাতত প্রকাশ করেননি তিনি।

Manual7 Ad Code

তার ভাষায়, গানটি খুব সুন্দর হয়েছে। আগেরটির মতো এটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আমি আশাবাদী।

Manual3 Ad Code

প্রযোজনার মাধ্যমে ভবিষ্যতে নাটক বা সিনেমা নির্মাণের ইচ্ছা আছে কি না জানতে চাইলে ফারিণ বলেন, ‘এখনই এত দূর ভাবিনি। মিউজিক ভিডিও দিয়েই শুরু করছি। তবে যেহেতু প্রতিষ্ঠান শুরু করছি, নিয়মিত কাজ করার ইচ্ছে আছে।’

সাম্প্রতিক সময়ে অভিনয়ে কিছুটা বিরতি নেওয়া প্রসঙ্গে ফারিণ জানান, ‘এটি সচেতন সিদ্ধান্ত। সব প্রজেক্টে না গিয়ে বেছে কাজ করতে চাই। দর্শকদের মানসম্মত কিছু উপহার দেওয়ার জন্যই সময় নিচ্ছি। খুব শিগগিরই নতুন খবর দিতে পারব।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!