আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

Manual1 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়।
র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া পরিচালনা করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার।
সভাপতি তার বক্তব্যে বলেন, প্রতিটি দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সকল সংস্থার সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি দুর্যোগ প্রস্তুতিতে সচেতনতা বৃদ্ধি এবং পূর্ব সতর্কতা অবলম্বনের ওপর জোর দেন।
তিনি বলেন, এই পদক্ষেপগুলি জীবন ও সম্পদের ক্ষতি অনেকাংশে কমাতে পারে। সকলের উচিত দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সঠিক জ্ঞান রাখা এবং মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রস্তুত করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম, মামনুর রশিদ, নাজিমুদ্দিন প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!