কুড়িগ্রামে শিশু অধিকার সপ্তাহ পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে শিশু অধিকার সপ্তাহ পালিত

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

Manual8 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ইউনিসেফ এর সহযোগিতায় ১৪ অক্টোবর (মঙ্গলবার)  কাঁঠালবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম গার্লস উচ্চ বিদ্যালয় ও ডিএম পাইলট একাডেমী এই তিনটি প্রতিষ্ঠানে শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।
শিশু অধিকার সপ্তাহের মূল উদ্দেশ্য হলো শিশুদের অধিকারকে সর্বজনীনভাবে স্বীকৃতি দেওয়া, তাদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজে দায়িত্বশীলতা বৃদ্ধি করা। এই সপ্তাহের মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ, সৃজনশীল ও সহায়ক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
কাঁঠালবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিশু অধিকার সপ্তাহ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল গোলাম রব্বানী, পরিতোষ চন্দ্র, আঃ মান্নান, মাসুদুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার আমজাদ হোসেন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায়, রোকন উদ-দৌলাসহ  শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রতিনিধি, সাংবাদিক ও প্রকল্প কর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!