কমলগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন; পাসের হার ৩৬ শতাংশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন; পাসের হার ৩৬ শতাংশ

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::   

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২০২৫ সনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ২৫ জন। উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৪০ জন। উপজেলায় গড় পাসের হার শতকরা ৩৬ ভাগ।

বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, ২০২৫ সনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ৩০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৫ জন পাস করেছে। এর মাঝে ২৩ জন জিপিএ-৫ পেয়েছে, পাসের হার ৯৪.৬৮ ভাগ। এছাড়া কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয় থেকে ৮৩১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১টি জিপিএ-৫সহ পাস করেছে ১৬৪ জন, পাসের হার শতকরা ১৯.৭৩ ভাগ। শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ থেকে ৫৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১টি জিপিএ-৫সহ পাস করেছে ২১১ জন, পাসের হার ৩৬.৯৫ ভাগ। আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে ২৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৬২ জন, পাসের হার ২৪.৮০ ভাগ। হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজ থেকে ২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ০২ জন, পাসের হার ৮.৩৩ ভাগ এবং পতনঊষার স্কুল এন্ড কলেজ থেকে ৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ১৫ জন, পাসের হার শতকরা ১৯.২৩ ভাগ। এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয় কেন্দ্র থেকে ৬৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পাস করেছে ৩৭ জন, পাসের হার শতকরা ৫৬.৯২ ভাগ।

Manual6 Ad Code

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলীম পরীক্ষায় কমলগঞ্জ উপজেলায় সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১টি জিপিএ-৫সহ পাস করেছে ২২ জন, পাসের হার ৭৮.৫৭ ভাগ।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন এ তথ্যটি নিশ্চিত করেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!