প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেল তিনটি সিনেমা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেল তিনটি সিনেমা

  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা বিনোদন :: শুক্রবার (১৭ অক্টোবর) দীর্ঘ দিনপর একসাথে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এরই সাথে ছয় বছর পর সাদিকা পারভীন পপি ও আমিন খান জুটি মুক্তি প্রাপ্ত ‘ডাইরেক্ট অ্যাটাক’, দিয়ে ফিরেছেন প্রেক্ষাগৃহে। বাকী দুই সিনেমা হল- লোকগাথানির্ভর চলচ্চিত্র ‘সাত ভাই চম্পা’ এবং হলিউডের সায়েন্স ফিকশন সিনেমা ‘ট্রন: অ্যারেস’।

সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ডাইরেক্ট অ্যাটাক’। সিনেমাটির মুক্তির খবর নিশ্চিত করেছেন নির্মাতা সাদেক সিদ্দিকী। এখানে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী পপিকে, তাঁর বিপরীতে আছেন চিত্রনায়ক আমিন খান। আরও অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, আনিক রহমান অভি, শিরিন শিলা প্রমুখ। আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি মুক্তি পাচ্ছে দেশের ৩০টি প্রেক্ষাগৃহে।

Manual1 Ad Code

অন্যদিকে, প্রাচীন লোকগাথা অবলম্বনে নির্মিত ‘সাত ভাই চম্পা’ আজ থেকে দেখা যাবে ঢাকার চারটি মাল্টিপ্লেক্স চেইনে-স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), সনি স্কয়ার (মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) ও লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ)। অভিনেতা অমিত সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির মুক্তির খবর জানান। রিপন নাগ পরিচালিত এ চলচ্চিত্রে উঠে এসেছে রাজপুত্র বিজয় বাহু ও রাজ জামাতা তাতার খাঁর রাজ্য পুনরুদ্ধারের রোমাঞ্চকর গল্প।

এতে অভিনয় করেছেন মুনমুন আহমেদ, আহমেদ শরীফ, মানস বন্দ্যোপাধ্যায়, অমিত সিনহা, নওশাবা আহমেদ ও শানারাই দেবী শানু প্রমুখ। যৌথভাবে চিত্রনাট্য করেছেন রিপন নাগ, নাজাকাত খান ও ইমতিয়াজ সজিব। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

Manual8 Ad Code

এদিকে, স্টার সিনেপ্লেক্সের সব শাখায় আজ মুক্তি পেয়েছে হলিউড সিনেমা ‘ট্রন: অ্যারেস’-জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘ট্রন: লিগ্যাসি’ (২০১০)-এর সিক্যুয়েল এটি। জোয়াকিম রনিং পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন জ্যারেড লেটো, গ্রেটা লি, ইভান পিটার্স, জোডি টার্নার-স্মিথ, হাসান মিনহাজ, আর্তুরো কাস্ত্রো ও গিলিয়ান অ্যান্ডারসন।

Manual3 Ad Code

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews