কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ১ নভেম্বর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ১ নভেম্বর

  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর। নির্বাচনকে নিয়ে উৎসবের আমেজ বইছে প্রেসক্লাবে। গত শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে আনুষ্ঠানিকভাবে কমলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন আহমেদ।

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কমিশন ঘোষিত তফশীল সূত্রে জানা যায়, আগামী ২০ অক্টোবর মনোনয়নপত্র বিক্রি, ২১ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ২৩ অক্টোবর যাচাই-বাছাই ও ২৪ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ১ নভেম্বর প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা যায়, নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Manual6 Ad Code

এদিকে কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা শুরু করেছেন গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়।

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব আহমেদুজ্জামান আলম  বলেন, প্রেসক্লাবের নির্বাচন আমাদের ঐক্যের প্রতীক। আমরা চাই পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে সুন্দর একটি নির্বাচন হোক। এই নির্বাচন নিয়ে সাংবাদিক সমাজে এখন আলোচনা-উৎসাহ আর প্রত্যাশার জোয়ার বইছে।

কমলগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সুজন আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব রকমের ব্যবস্থা ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। আশা করছি সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারবো। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!