সালমান শাহ হত্যা মামলা: পুনরায় তদন্তের নির্দেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

সালমান শাহ হত্যা মামলা: পুনরায় তদন্তের নির্দেশ

  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
সালমান শাহ।। সংগৃহীত ছবি

Manual7 Ad Code

এইবেলা বিনোদন :: বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান ঢালিউড সুপারস্টার সালমান শাহ। তার মৃত্যুকে প্রথমে ‘আত্মহত্যা’ বলা হলেও পরিবার তা মেনে নেয়নি। ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলে হত্যার অভিযোগে মামলা করেন সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।

Manual6 Ad Code

তখন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিআইডিকে অপমৃত্যু মামলা ও হত্যার অভিযোগ একসঙ্গে তদন্তের নির্দেশ দেন। সিআইডির চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যু ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হয়। ১৯৯৭ সালের ২৫ নভেম্বর আদালতও একই রায় দেন।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন সালমানের বাবা। ২০০৩ সালে শুরু হয় বিচার বিভাগীয় তদন্ত, যা দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট দাখিল করা প্রতিবেদনে সালমানের মৃত্যু ‘অপমৃত্যু’ হিসেবে উল্লেখ করা হয়।

Manual6 Ad Code

পরে সালমান শাহর বাবা মারা গেলে মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন মা নীলা চৌধুরী। তিনি ২০১৫ সালে ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন। এরপর মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ পিবিআই।

২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে সালমানের মৃত্যু ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হয়। ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন।

তবে ২০২২ সালের ১২ জুন বাদীপক্ষ আবার রিভিশন মামলা করেন। সেখানে অভিযোগ করা হয়, একাধিক প্রভাবশালী ব্যক্তির প্রভাবে সালমান শাহর হত্যাকে ধামাচাপা দেওয়া হয়েছে এবং পরিকল্পিত হত্যাকাণ্ডকে ‘আত্মহত্যা’ বা ‘অপমৃত্যু’ হিসেবে দেখানো হয়েছে। রিভিশন মামলার শুনানি শেষে আদালত সোমবার রমনা থানাকে মামলাটি নতুনভাবে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ১৯৯০-এর দশকে চলচ্চিত্রে এসে তিনি ঢালিউডে এক নতুন যুগের সূচনা করেন। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে তার জুটি ছিল সর্বাধিক জনপ্রিয়। তিনি ২৭টি সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে ‌‌‘বুকের ভেতর আগুন’ ছিল তার শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!