বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা

  • বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় উপজেলা প্রশাসন ও নিসচা’র যৌথ উদ্যোগে বুধবার জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও নিসচা’র উপজেলা সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, থানার এসআই দেবল চন্দ্র সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ফয়সল আহমদ, নিসচা’র সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক মস্তফা উদ্দিন প্রমুখ।

Manual3 Ad Code

সভায় বক্তারা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সহধর্মিণী জাহানারা কাঞ্চনকে সড়কে হারিয়ে সেই শোককে শক্তিতে পরিণত করে তিনি গড়ে তোলেন নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলন। ‘সড়ক দুর্ঘটনা’ নিছক নিয়তি নয়, এটা মানবসৃষ্ট একটি ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণের জন্যই ১৯৯৩ সালের পহেলা ডিসেম্বর ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলনের জন্ম হয়েছে।

Manual1 Ad Code

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিসচার কার্যক্রম কারো বিরুদ্ধে নয়, এটা সামাজিক সংগঠন। সমাজের সকলকে নিয়ে নিসচা আন্দোলন করে যাচ্ছে। সকলের সহযোগিতা নিয়েই বাংলাদেশকে সড়ক দুর্ঘটনামুক্ত রাখতে নিসচা কর্মীরা অঙ্গীকারবদ্ধ। এসময় সড়ক দুর্ঘটনারোধে শৃঙ্খলা ফেরাতে নিসচা নেতৃবৃন্দ নিয়ে সড়ক নিরাপত্তা কমিটি ও উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় নিসচা’র প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!