আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ও আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত  কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা

আত্রাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন ও আলোচনা সভা

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

Manual5 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
​নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২২ অক্টোবর)  জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ​সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।
​তিনি তাঁর বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা বর্তমানে একটি জাতীয় সমস্যা। নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য শুধুমাত্র আইনের প্রয়োগ যথেষ্ট নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সচেতনতা প্রয়োজন। পথচারী, চালক এবং যাত্রী-সকলকেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং বেপরোয়া গতি পরিহার করাই পারে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে।
​তিনি আরও বলেন, আমরা যদি নিরাপদ সড়ক চাই, তাহলে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, রাস্তার মান উন্নয়ন এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করার জন্য নিয়মিত প্রচারণার প্রয়োজন। আজকের এই দিবসের মূল লক্ষ্য হলো সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মূল্যবান জীবন রক্ষার অঙ্গীকার করা।
​এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, সহকারী প্রশাসনিক অফিসার মো. জিয়াউর রহমান, অফিস সহকারী সঞ্জয় কুমার সহ উপজেলা  সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!