আত্রাইয়ে নিউইয়র্ক প্রবাসীর অর্থায়নে আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

আত্রাইয়ে নিউইয়র্ক প্রবাসীর অর্থায়নে আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

Manual8 Ad Code
নাজমুল হক নাহিদ,​ আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
​নওগাঁর আত্রাইয়ে আলমগীর কবির ফাউন্ডেশনের উদ্যোগে নিউইয়র্ক প্রবাসী আশা কবিরের নিজ অর্থায়নে ২ কোটি টাকা ব্যয়ে আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ​শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সাহাগোলা রেল-স্টেশনের পশ্চিম পাশে অবস্থিত আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলমগীর কবির ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও সাবেক প্রতিমন্ত্রী  মো. আলমগীর কবিরের মেয়ে এবং নিউইয়র্ক প্রবাসী আশা কবির।
​তিনি বলেন, আমার মরহুম দাদীর নামে এই মসজিদটি স্থাপন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই কাজটি আমার জীবনে এক বিশেষ মুহূর্ত। আমি আশা করি, এই মসজিদ কেবল একটি ইবাদতের স্থান হবে না, এটি অত্র এলাকার মানুষের মিলনকেন্দ্র হয়ে উঠবে। আমার বাবা এবং ফাউন্ডেশনের সকল সদস্যকে ধন্যবাদ জানাই যারা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করেছেন। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদের এই উদ্যোগকে কবুল করেন।
​এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. আলমগীর কবির।
​তিনি বলেন, মসজিদ হলো আল্লাহ্‌র ঘর, আর আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন একটি পবিত্র ও বরকতময় কাজ। আমি আমার মেয়ে আশা কবিরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই তার এই মহৎ উদ্যোগের জন্য।
 প্রবাসে থেকেও সে যে তার জন্মভূমির মানুষের জন্য কিছু করার এবং ধর্মীয় কাজে অংশীদার হওয়ার প্রেরণা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমার দৃঢ় বিশ্বাস, এই মসজিদ এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের আশা পূরণ করবে এবং সবাই মিলে এর রক্ষণাবেক্ষণে যত্নবান হবেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নামাজগড় গাউছুল আজম মাদ্রাসার অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মো. আব্দুল সাত্তার। ​এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নর্থসাউথ   বিশ্ববিদ্যালয়ের স্থপতি সুজাউল ইসলাম, রানীনগর শেরে বাংলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হোসেন প্রথিক, এ্যাডভোকেট জয়নাল আবেদীন, মোজাহারুল হক, রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মো. ইয়াকুব আলী মজনু, রাণীনগর মহিলা দলের সভানেত্রী ফাইমা, রেজা দওয়ান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান প্রমুখ।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews