১ নভেম্বর রেলপথ অবরোধ ও ৮ দফা দাবি বাস্তবায়নে শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

১ নভেম্বর রেলপথ অবরোধ ও ৮ দফা দাবি বাস্তবায়নে শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ

  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
{"capture_mode":"AutoModule","faces":["-1129_825_-877_1078","-614_764_-361_1017","-2049_674_-1796_927"]}

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual2 Ad Code

আখাউড়া-সিলেট রেল সেকশনে বন্ধ সকল রেল স্টেশন চালুকরনসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ১ নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ রেলপথ অবরোধ সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় এই কর্মসূচী পালিত হয়।

Manual5 Ad Code

৮ দফা দাবী বাস্তবায়ন আন্দোলন, শমশেরনগর এর উদ্যোগে শমশেরনগর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সমাজকর্মী এনামুল হক শামীমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা গোলাম রাব্বাীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বায়ক সাংবাদিক আজিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আকই, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, নূরুল মোহাইমীন মিল্টন, নির্মল এস পলাশ, জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: সায়েম, সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন, শমশেরনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দু’টি স্পেশাল ট্রেন চালু করা, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরন, এই সেকশনে ট্রেনের টিকেট কালোবাজারী রোধ, সিলেটের স্টেশন সমুহে আসন সংখ্যা বৃদ্ধি করা, যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনকরাসহ বৃহত্তর সিলেটবাসীর প্রাণের দাবি ৮ দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী ১লা নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ পর্যন্ত রেলপথ অবরোধ করা হবে।

Manual7 Ad Code

তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের প্রবাসীরা বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও আখাউড়া-সিলেট রেলপথের কোন সংস্কার নেই, মান্ধাতা আমলের বগি ও ইঞ্জিন দিয়ে ট্রেন চলাচল এবং ঘন ঘন ট্রেন দুর্ঘটনা, রেলপথে ট্রেনের টিকেটের চরম সংকট, যাত্রীদের অবর্ননীয় ভোগান্তি লেগেই আছে। তারা আরও বলেন, রেল স্টেশনের কিছু অসাধু মাস্টার ও কর্মচারীর যোগসাজষে একটি সিন্ডিকেট চক্র টিকেট কালোবাজারীর মাধ্যমে দ্বিগুণ, তিনগুণ টাকা হাতিয়ে নিচ্ছে। এসব অব্যবস্থাপনা ও দুর্ণীতি রোধে এবং ত্রুুটিমুক্ত ইঞ্জিন যুক্তসহ দাবি দাওয়া বাস্তবায়িত না হলে আগামী পহেলা নভেম্বর সর্বাত্মক কর্মসূচী বাস্তবায়ন এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!