আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে আবারও আন্দলনে উত্তাল আত্রাই – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে আবারও আন্দলনে উত্তাল আত্রাই

  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

Manual7 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
উত্তর জনপদের মৎস ও শষ্য ভান্ডার খ্যাত উপজেলা নওগঁার আত্রাই উপজেলা। আত্রাই, রাণীনগর ও বাগমারা এই তিন উপজেলার মোহনায় অবস্থিত আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন রেলওয়ে ষ্টেশন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। এ স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে আবারও উত্তাল আত্রাই।
রোববার (২৬ অক্টোবর) সকাল সারে ৯টায় আত্রাই উপজেলাবাসীর ব্যানারে আহসানগঞ্জ স্টেশন চত্ত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে ঢাকা গামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আহসানগঞ্জ স্টেশনের কাছে আসলে শতশত জনতা দাবি আদায়ে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং জনসাধারণ রেল লাইনে নেমে পড়ায় গাড়ির পরিচালক ট্রেনটি থামাতে বাধ্য হন।
জানা যায়, নওগঁা জেলার একমাত্র ঐতিহ্যবাহী ও জনগুরুত্বপূর্ণ আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। স্টেশনটি দিয়ে আত্রাই উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমাড়া উপজেলা, নাটোর জেলার সিংড়া ও মাধনগর উপজেলা এবং নওগাঁ জেলার রাণীনগর উপজেলার মানুষ এ স্টেশন হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে যাতায়াত করে থাকেন। উত্তরবঙ্গের দিনাজপুর, রংপুর, চিলাহাটী, পঞ্চগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সকল ট্রেন এ স্টেশনের উপর দিয়ে চলাচল করলেও শুধু মাত্র দ্রুযান এক্সপ্রেস ও নীল সাগর ছাড়া আর কোন ট্রেনের স্টপেজ এখানে নাই। অথচ পার্শ্ববর্তী সান্তাহার ও নাটোর স্টেশনের রাজস্ব আদায়ের চেয়ে আহসানগঞ্জ স্টেশনের রাজস্ব আদায় অনেক বেশি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, “আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি আত্রাই উপজেলাবাসীর জন্য যোগাযোগের লাইফলাইন। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, এই গুরুত্বপূর্ণ স্টেশনটি আজ অবহেলিত। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ না থাকায় হাজার হাজার যাত্রীকে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।”
তিনি অবিলম্বে কর্তৃপক্ষের কাছে জনগণের এই ন্যায্য অধিকার নিশ্চিত করে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবি মঞ্জুর এবং স্টেশনটিকে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে দ্রুত সংস্কার করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন আত্রাই নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহিন আহমেদ, ভোঁপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ওবায়দুল্যাসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জনগণের এই সমস্যা সমাধানের জোর দাবি জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!