প্রেক্ষাগৃহে চলছে ইরা শিকদারের ’কন্যা’ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রেক্ষাগৃহে চলছে ইরা শিকদারের ’কন্যা’

  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা বিনোদন  :: গ্রামের সংগ্রামী এক মেয়ের চরিত্র নিয়ে এসেছেন  চিত্রনায়িকা ইরা শিকদার । তার নতুন সিনেমা ‘কন্যা’র নাম ভূমিকা রেখা চরিত্রে দুঃখ, বেদনা, হাসি-কান্না, জীবন সংগ্রাম, পরিবারের প্রতি দায়ীত্ব ও ভালোবাসা নিপূন ভাবে ফুটিয়ে তুলেছেন। গত শুক্রবার (২৪ অক্টোবর) থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে রফিকুল ইসলাম খান পরিচালিত “কন্যা” ছবিটি ।

ইরা বলেন, ‘রেখা’ চরিত্রে অভিনয় করেছি আমি। দরিদ্র পরিবারের মেয়ে হিসেবে, ছোট ভাই বোন ও অসুস্থ মায়ের দায়িত্ব নিতে হয়। জীবনের কঠিন সংগ্রামে শ্রমিক, ক্লিনারসহ নানা কাজের মধ্য দিয়ে পরিবারের হাল ধরতে হয় রেখাকে। গল্পের শেষভাগে জীবনের মোড় নেয় ভিন্ন দিকে।’  ‘আমি ছবির নাম ভূমিকায় অভিনয় করেছি।

Manual4 Ad Code

তিনি আরো বলেন, রফিক ভাই আমাকে এই চরিত্রে ভরসা করেছেন— এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞ। দর্শকহলে গিয়ে ছবিটি দেখলে বুঝতে পারবেন, চরিত্রটিতে নিজেকে কতটা ঢেলে দিয়েছি।’

Manual3 Ad Code

‘কন্যা’ ছবিতে ইরার বিপরীতে অভিনয় করেছেন নবাগত হারুন শেখ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজী হায়াৎ, রেবেকা, নিশো, শামীম সরকার, আরিয়ান প্রমুখ। ছবির গান গেয়েছেন প্রয়াত অ্যান্ড্রু কিশোর, মিতা মল্লিক, অনামিকা, মুক্তি, কলি সরকার ও মিতালী মল্লিক।

উল্লেখ্য, ইরার অভিনীত মুক্তি প্রাপ্ত অন্যান্য ছবিগুলো হলো  ‘পুড়ে যায় মন’, ‘মিলন সেতু’, ‘বেগমজান’, ‘টোকাই’, এবং ‘ময়নার শেষ কথা’। সেন্সর পেয়েছে তার অভিনীত ‘অন্তরে আছো তুমি’ সিনেমাটি। শিগগির সেন্সরে জমা হবে ‘ভালোবাসি তোমায়’ ও ‘লগআউট’। এছাড়া বর্তমানে তিনি কাজ করছেন সরকারি অনুদানের ছবি ‘দেনা পাওনা’ এবং ‘বন্ধু তুই আমার’।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews