বড়লেখা প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখা প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন

  • রবিবার, ১ নভেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখা উপজেলার কাজিরবন্দ ও ছালিয়া প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের ৫১ সদস্যের কমিটি গঠিত হয়েছে। শনিবার এ দুই গ্রামের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা টেলি কনফারেন্সের মাধ্যমে এ কমিটি গঠন করেন। এলাকার হত দরিদ্র মানুষের সাহায্য সহযোগিতা ও আর্তসামাজিক উন্নয়নে কাজ করার লক্ষে প্রবাসীরা এ ফাউন্ডেশন গঠন করেন।

Manual2 Ad Code

সর্বসম্মতিতে উপজেলার বর্নি ইউনিয়নের সাবেক মেম্বার ছালিয়া গ্রামের ফ্রান্স প্রবাসী সমাজসেবক সাইদুল ইসলামকে সভাপতি, সৌদি প্রবাসী বাবুল আহমদ বাবুলকে সাধারণ সম্পাদক, কুয়েত প্রবাসী সুহেল আহমদকে সাংগঠনিক সম্পাদক ও ওমান প্রবাসী সায়েদ আহমদকে অর্থ সম্পাদক করে বড়লেখা উপজেলার কাজিরবন্দ ও ছালিয়া প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের ৫১ সদস্যের কমিটি গঠিত হয়েছে।

কমিটির অন্যান্যরা সহ-সভাপতি আমির আলী, বাবুল হোসেন, উবেদ আহমদ ও মামুনুর রশিদ। সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, আব্দুর রশিদ, জামাল উদ্দিন, ফয়সল আহমদ ও নাজিম উদ্দিন। সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, রিয়াজ উদ্দিন ও নাজিম উদ্দিন। সহ-অর্থ সম্পাদক সুমন আহমদ, ত্রাণ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক সাবুল আহমদ, ক্রিড়া বিষয়ক সম্পাদক তারেক আহমদ, সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আহমদ, দপ্তর সম্পাদক সায়দুর রহমান, প্রচার সম্পাদক জাবের আহমদ প্রমুখ।

উল্লেখ্য সাবেক ইউপি মেম্বার সাইদুল ইসলাম দেশে থাকা অবস্থায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি এলাকার উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখেন। জীবিকার তাগিদে প্রবাসে গিয়েও তিনি এলাকার গরীব-দুখী মানুষের কথা চিন্তা করে কাজিরবন্দ ও ছালিয়া গ্রামের প্রবাসীদের সংগঠিত করেন। তাদের সাথে যোগাযোগ করে এ দুই গ্রামের উন্নয়নের জন্য এ ফাউন্ডেশন গঠন করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!