কুড়িগ্রামে মাদকসহ ইজিবাইক জব্দ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুড়িগ্রামে মাদকসহ ইজিবাইক জব্দ 

  • রবিবার, ২ নভেম্বর, ২০২৫

Manual4 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাহাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় ৪০ বোতল ইস্কাফ সিরাপ ও একটি ইজিবাইক জব্দ করেছে। এ অভিযানে মাদকদ্রব্য জব্দ করা হলেও দৌড়ে পালিয়ে গেছে চোরাকারবারীরা। তবে বিজিবি বলেছে, সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। সে মোতাবেক শনিবার (০১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বালারহাট বিওপি’র আওতাধীন পালপাড়া নামক স্থানে বিজিবির টহলদল অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সন্দেহভাজন একটি ইজিবাইক আসতে দেখে বিজিবি টহল দল থামানোর নির্দেশ দিলে চোরাকারবারীরা ইজিবাইক ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ইজিবাইকে তল্লাশী করে ভারতীয় ৪০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ ইজিবাইকটিও জব্দ করে বিজিবি সদস্যরা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!