বড়লেখায় শাহজাহান হত্যাকান্ডের পলাতক আসামি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কাজ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ভেঙে গেল সড়ক ব্যক্তি উদ্যোগে  ১০ টি সৌর ল্যাম্পপোস্ট স্থাপন করলেন ইউপি সদস্য নাজিম ঈদের টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত কমলগঞ্জ ব্যাংক ঋণ না পাওয়ায় বন্ধ হলো দেউন্ডি টি কোম্পানীর ৪ বাগান ছাতকে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার কুলাউড়ায় হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রগতিতে অভিভাবকদের ভূমিকা           -কমর জাহান চৌধুরী বড়লেখায় ব্রিজ নির্মাণ- ১ বছরের কাজ চলছে ৪ বছর ধরে নিম্নমানের সামগ্রি ব্যবহারে ভাঙ্গছে রাস্তা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ওসমানীনগরে তিফিয়া হিফযুল কোরআন একাডেমির পাগড়ি ও সনদ বিতরণ ওসমানীনগর লন্ডন ফার্মেসী ও কনসালটেন্সি সেন্টারের উদ্বোধন

বড়লেখায় শাহজাহান হত্যাকান্ডের পলাতক আসামি গ্রেফতার

  • রবিবার, ২ নভেম্বর, ২০২৫
পলাতক আসামী সুনাম

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

Manual1 Ad Code

বড়লেখা উপজেলার বোবারথল গ্রামের ষাটঘরি এলাকার মৃত ইছমাইল আলীর ছেলে শাহজাহান আহমদ (৩৪) হত্যা মামলার পলাতক আসামি সুনাম উদ্দিন (২৮)-কে র‌্যাবের সহায়তায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম গ্রেফতার করেছেন। শনিবার রাত তিনটার দিকে বোবারথল (পেকুছড়া) এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার আসামি সুনাম উদ্দিনকে পুলিশ কারাগারে পাঠিয়েছে।

উল্লেখ্য, গত বছরের গত ৮ আগষ্ট সকালে সীমান্তবর্তী একটি টিলা থেকে শাহজাহান আহমদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে এলাকাবাসী। এর ২০ দিন পর ২৮ আগষ্ট নিহতের ভাই ইব্রাহিম আলী ৯ ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন।

Manual2 Ad Code

জানা গেছে, নিহত শাজাহান আহমদ সীমান্তবর্তী বোবারথল এলাকার একজন পান চাষী। ওই এলাকার আব্দুল বাছিত, রুবেল আহমদ, সেলিম উদ্দিন, জসিম উদ্দিন, সুনাম উদ্দিন, ছাদিক আহমদ, কুতুব উদ্দিন প্রমুখ চিহ্নিত চোরাকারবারী। তারা বিভিন্ন হত্যা-ডাকাতিতে জড়িত ও একাধিক মামলার আসামী। ইতিপূর্বে নিহত শাজাহান আহমদ ও তার ভাই ইব্রাহিম আলীর পালিত দুইটি গরু এরা জোরপূর্বক নিয়ে যায়। এ ঘটনায় শাজাহান আহমদ ও ইব্রাহিম আলী এলাকায় বিচারপ্রার্থী হলে তারা ক্ষিপ্ত হয়। অপরদিকে এর প্রায় ৪ মাস পূর্বে বিবাদীরা ভারত হতে দুইটি গরু চুরি করে নিয়ে আসার সময় স্থানীয় লোকজন এবং ভারতের লোকদের হাল্লা চিৎকারের ঘটনাটি নিহত শাজাহান আহমদ (ভিকটিম) প্রত্যক্ষ করেন। শাজাহান আহমদ স্থানীয়দের নিয়ে বিবাদীগনের নিকট থেকে চোরাই গরুগুলো উদ্ধার করে বিজিবির নিকট হস্তান্তর করেন। আর এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। এই আক্রোশে পরিকল্পিতভাবে বিবাদীরা ৫ আগষ্ট থেকে ৮ আগষ্টের যে কোনো সময় দেশের উদ্বুত পরিস্থিতির সুযোগে শাজাহান আহমদকে হত্যা করে টিলার নির্জন স্থানে ফেলে রাখে। ৮ আগষ্ট শাজাহানের গলাকাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে এলাকাবাসি।

থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, সীমান্তবর্তী এলাকার বাসিন্দা শাজাহান হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি সুনাম উদ্দিনকে র‌্যাবের সহযোগিতায় শনিবাব রাতে থানা পুলিশ বোবারথল পেকুছড়া এলাকা থেকে গ্রেফতার করেছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!