বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউপি নির্বাচন : আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউপি নির্বাচন : আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল

  • মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ফুলু মিয়া। তিনি ৩৮ বছর ধরে মধ্যপ্রাচ্যে আগর-আতরের ব্যবসা করছেন। পাশাপাশি সমাজসেবা ও রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি এলাকার গরীব-দুখী ও মেহনতি মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।

Manual2 Ad Code

আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ফুলু মিয়ার কর্মী-সমর্থকরা আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন। এলাকার সার্বিক উন্নয়ন করতে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন।

Manual3 Ad Code

আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ফুলু মিয়া জানান, তার ইউনিয়নেই মাধবকু- জলপ্রপাতের অবস্থান। দেশের অন্যতম পর্যটন এলাকা হওয়া স্বত্ত্বেও এখানে নেই স্বাস্থ্যসম্মত কোন গণশৌচাগার। এখনও অনেক এলাকার রাস্তাঘাট জনসাধারণের চলাচলের অনুপযোগী। ইউনিয়ন বাসীর সেবার কেন্দ্রস্থল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণসহ এলাকার গুরুতর সমস্যা চিহ্নিত করে মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আলহাজ শাহাব উদ্দিন এমপির পরামর্শ ও সহযোগিতা নিয়ে তিনি এসব সমস্যার সমাধান করতে চান।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews