ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত  কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার 

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

Manual3 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১৭ নভেম্বর) রাত সোয়া নয়টার দিকে উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অনন্তপুর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালায়। তাদের এ অভিযানে ৪১ কেজি ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।
এ সময় চোরাকারবারীরা বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। ফলে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। তবে বিজিবি বলেছে, মাদক কারবারীদের তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যে তারা জানতে পারেন, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। পরে সোমবার দিবাগত রাত আনুমানিক ০৯:১৫ মিনিটে অনন্তপুর বিওপি’র আওতাধীন উপজেলার পশ্চিম রামখানা এলাকায় বিজিবির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব গাঁজার সিজার মূল্য ১ লক্ষ ৪৫ হাজার ২৫০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে । মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!