কুড়িগ্রামে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

  • শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
প্রতিনিধির পাঠানো ছবি

Manual4 Ad Code

Manual2 Ad Code

 কুড়িগ্রাম (নওগাঁ) প্রতিনিধি ::

শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী সংলগ্ন মাদারতেরেজা স্কুল হলরুমে ইউনিসেফ এর অর্থায়নে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২০ থেকে ২২ নভেম্বর মোট ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হলোখানা মন্ডল পাড়া জামে মসজিদের খতিব আফজাল হোসেন, ব্রীজের মাথা সবুজ পাড়া জামে মসজিদের খতিব মোঃ শফিউল আলম, যাত্রাপুর ব্রহ্মতর জামে মসজিদের খতিব রোমান হাসান প্রমূখ।

Manual2 Ad Code

প্রশিক্ষণে বক্তব্য দেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলেটেটর বাবুল চন্দ্র রায়, খোরশেদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালাতে কুড়িগ্রাম সদরের ৮টি ইউনিয়ন ও পৌরসভার ২০ জন ইমাম অংশগ্রহণ করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!